অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪



অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৩ মে, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের “অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি”র তৃতীয় বৈঠক কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এম.এ মান্নান, এ.কে আব্দুল মোমেন, আহমেদ ফিরোজ কবির, মোঃ আবুল কালাম আজাদ ও রুনু রেজা অংশগ্রহণ করেন।

বৈঠকে আনুষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে অ-আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা এবং পরিশোধ ও নিস্পত্তি ব্যবস্থা বিল, ২০২৪ এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রবাসীদের জন্য সরকার কর্তৃক প্রদেয় স্বল্পসুদে ঋণ ও অন্যান্য সুবিধাদি যেন তারা সঠিকভাবে পায় এর জন্য প্রচারণা বৃদ্ধি করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে “পরিশোধ ও নিস্পত্তি ব্যবস্থা বিল, ২০২৪” এর উপর বিস্তারিত আলোচনা শেষে পরীক্ষা-নিরীক্ষা পূর্বক সংশোধিত, সংযোজিত ও পরিমার্জিত আকারে রিপোর্ট সংসদে উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিবসহ অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:০৬   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি
স্পীকারের সাথে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে - মৎস্য প্রতিমন্ত্রী
জমি বিক্রি নিয়ে সংঘর্ষে সরিষাবাড়ীতে রক্তাক্ত রণক্ষেত্র, নারীসহ আহত ২০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ