পিবিআইকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে: পিবিআই প্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিবিআইকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে: পিবিআই প্রধান
শুক্রবার, ২৪ মে ২০২৪



পিবিআইকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে: পিবিআই প্রধান

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেছেন, ‘পিবিআইকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং সকলের পক্ষে তদন্ত করতে হবে। বাদী ও বিবাদী দুই পক্ষেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কোনো লোক যদি পিবিআই’র কাছে আসে, তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর পিবিআই কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং ন্যায় বিচার হতে বঞ্চিতও না হন সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

এসময় তিনি পিবিআই কর্মকর্তাদের উদ্দেশ্যে মামলা তদন্তে সততা, নিষ্ঠা ও মামলার সঠিক রহস্য উদ্ঘাটনপূর্বক গুণগত মান ধরে রাখা এবং নির্ভুল তদন্ত রিপোর্ট প্রদান করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়া, তিনি ক্লুলেস মামলা রহস্য উদ্ঘাটনে বিশেষ গুরত্বারোপ করেন এবং তদন্তে মামলার দ্রুত নিষ্পত্তির সঙ্গে দীর্ঘসূত্রিতা পরিহার করার নির্দেশ প্রদান করেন।

এর আগে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন।

সভায় উপস্থিত ছিলেন- খুলনা পিবিআই পুলিশ সুপার নাইমুল হাসান ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির (ডিএসবি)সহ পিবিআই যশোরের সকল কর্মকর্তারা।

এর আগে সকালে তিনি যশোর পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে সালাম গ্রহণ শেষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২১:০১:১৩   ৩৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শ্রমিকদের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে: মাসুদুজ্জামান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবিধান সংশোধন কার্যক্রমে তরুণ প্রজন্মের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ: চিফ হুইপ
সময়ের চাহিদার সাথে সংগতি রেখে জাতীয় পরিকল্পনাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করা হচ্ছে - সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ