রবি ঠাকুরের গান-কবিতা বাঙালি জাতির অনুপ্রেরণা : হানিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রবি ঠাকুরের গান-কবিতা বাঙালি জাতির অনুপ্রেরণা : হানিফ
শনিবার, ২৫ মে ২০২৪



রবি ঠাকুরের গান-কবিতা বাঙালি জাতির অনুপ্রেরণা : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সংগ্রামে-সংকটে-সম্ভাবনায় বাঙালি জাতিকে অনুপ্রেরণা দিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান-কবিতা।
আজ শনিবার আই ই বি রমনা মিলনায়তনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত ‘শ্রদ্ধার্ঘ সভা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কবি, বাংলার কবি। তাঁকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তবে আমরা যেটা বলি বাঙালির জীবন ও মানব গঠনের অন্যতম কারিগর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাঙালি সত্তার বিকাশ ঘটাতে মুখ্য ভূমিকা রেখেছেন, বাঙালি সমাজ গঠনেও ছিল তাঁর অশেষ অবদান। বাঙালির সব আন্দোলন-সংগ্রামে-সংকটে-সম্ভাবনায় তাঁর গান-কবিতা জাতিকে অনুপ্রেরণা দিয়েছে।
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তরুণ প্রজন্মের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের এই দেশটাকে যেন আমরা ভালোবাসি, যে দেশটাকে আমরা মায়ের সাথে তুলনা করি সে দেশটাকে যেন আমরা ভালোবাসি। আমাদের আবেগ, আমাদের ভালোবাসা সবকিছুই হোক দেশের জন্য। আজকে এই হোক আমাদের অঙ্গীকার।’
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, বঙ্গীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৫০   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ গাড়িচালকদের অদক্ষতা ও পথচারীদের অসচেতনতা: সড়ক মন্ত্রী
সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ : রিজভী
দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত, আইসিইউতে চিকিৎসাধীন
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুর তলায় স্থাপনের জন্য মানববন্ধন
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ