জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের শ্রদ্ধা
শনিবার, ২৫ মে ২০২৪



জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভূইয়া লুটুল।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভূইয়া লুটুল আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি শৃঙ্খল মুক্তির মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভূইয়া লুটুল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তিনি স্বাক্ষর করেন ।
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভূইয়া লুটুল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য ।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৩১   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ