ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের
রবিবার, ২৬ মে ২০২৪



ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে কিছু লোক মহান এ পেশাকে অসম্মান করছে।’ এমনটি যেন কেউ না করতে পারে, এজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই। সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই—এমন অনেককে দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সত্যিকারের কোনো সাংবাদিক যাতে হেনস্থার শিকার না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক আছি।’

‘আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয়’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি, কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন।’

এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৫:১০:০৯   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ১৫ দফা দাবি যুব ও নাগরিক সমাজের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
অনিবন্ধিত অনলাইন ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার
ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির
অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ