গঙ্গাচড়ায় ১৪৯৪ বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » গঙ্গাচড়ায় ১৪৯৪ বোতল ফেনসিডিলসহ আটক ২
রবিবার, ২৬ মে ২০২৪



গঙ্গাচড়ায় ১৪৯৪ বোতল ফেনসিডিলসহ আটক ২

রংপুরের গঙ্গাচড়ায় ১৪৯৪ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। রোববার (২৬ মে) র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ পরিচালক(মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশীর আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মে ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৭.৩০ ঘটিকার সময় ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন বড়রুপাই (জমচওড়া) গ্রামস্থ আসামী সোনামিয়া এর বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ১৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী বড়রুপাই জমচওড়া গ্রামের আজিজুল ইসলামের পুত্র সোনা মিয়া (৩৫) এবং একই গ্রামের আব্দুল খালেকের পুত্র মোস্তাকিম মিয়া লিটন (২৯)’কে গ্রেপ্তার করে।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর জেলার গঙ্গাচড়া থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

উল্লেখ্য মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুণ সমাজের প্রতি। এরই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাবের মাদক বিরোধী তৎপরতার অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এই উল্লেখযোগ্য সফল অপারেশনটি করে।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৩৬   ৫৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ