বাংলাদেশ বেতারকে ভালোমানের অনুষ্ঠান প্রচারের নির্দেশনা মন্ত্রণালয়ের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ বেতারকে ভালোমানের অনুষ্ঠান প্রচারের নির্দেশনা মন্ত্রণালয়ের
রবিবার, ২৬ মে ২০২৪



বাংলাদেশ বেতারকে ভালোমানের অনুষ্ঠান প্রচারের নির্দেশনা মন্ত্রণালয়ের

ঢাকা, ২৬ মে, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক কমিটির সভাপতি কাজী কেরামত আলী, এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি, মুহম্মদ শফিকুর রহমান এমপি, আলী আজম এমপি, আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এমপি এবং মো: আবদুচ ছালাম এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে ২য় বৈঠকের সংশোধিত আকারে কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ২য় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ টেলিভিশন-এর জেলা প্রতিনিধিদের নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্যদের সুপারিশকে প্রাধান্য দেয়ার জন্য মন্ত্রণালয়কে বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং বিটিভির প্রতিনিধিদের খোঁজখবর নেয়ার জন্য ডিসি অফিসে পত্র প্রেরণ এবং তাদের জন্য ক্যামেরা সরবরাহ করতে কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এসময় বাংলাদেশ বেতার এর চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং ভালো মানের অনুষ্ঠান প্রচারের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পনেরো আগস্টে নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনসহ সর্বস্তরের স্বাধিকার আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সিচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ, বিটিভির কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:০৩   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ
ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত সেই সুমাইয়া, ঘটনার নেপথ্যে কী?
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু
ইকুয়েডরকে ২-০ গোলে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো
আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ