চাঁপাইনবাবগঞ্জে ১৫৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ, যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে ১৫৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ, যুবক আটক
রবিবার, ২৬ মে ২০২৪



চাঁপাইনবাবগঞ্জে ১৫৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ, যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রহিম টেলিকম নামে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালিয়ে ১৫৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

রোববার (২৬ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল শনিবার (২৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন কানসাট বাজারের গোপালনগর মোড়স্থ ‘রহিম টেলিকম’ নামক মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা আইফোন, ভিবো, অপ্পোসহ বিদেশি ব্যান্ডের সর্বমোট ১৫৬টি স্মার্টফোন জব্দ করা হয় এবং দোকানের মালিক আব্দুর রহিমকে (৩০) আটক করা হয়। আব্দুর রহিম শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মো. শফিকুল ইসলামের ছেলে। অভিযান পরিচালনার সময় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার অপরাধে এক শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি শহিদুল ইসলাম জানান, ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫৬টি মোবাইল ফোনসহ দোকান মালিককে আটক ও এক শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে সংশিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আটকদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধ মোবাইল ফোন বিক্রি রোধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪৮   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী
রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবসে শ্রমিক সুরক্ষা নিয়ে আলোচনা
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো মিত্রদের রক্ষা করতে পারে না : মোজতবা খামেনি
শ্রম খাতের সমস্যা নিরসনে টিম ওয়ার্ক চলমান থাকবে : শ্রমমন্ত্রী
মে দিবসে সরিষাবাড়ীতে ইমারত নির্মাণ শ্রমিকদের ব্যতিক্রমী আয়োজন
সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত, ৭ পরিবারকে সহায়তা
আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে
মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত : শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ