ঈদে গাড়ি ভাড়া বাড়ানো হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদে গাড়ি ভাড়া বাড়ানো হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



ঈদে গাড়ি ভাড়া বাড়ানো হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে গাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান৷

মঙ্গলবার (২৮ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ঈদে যেভাবে ছিল সেভাবেই থাকবে ভাড়া। নতুন করে আর বৃদ্ধি করা হবে না। পরিবহন মালিক, পরিবহন শ্রমিকদের প্রতিনিধিরা সেটা বলে গেছেন।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে যেসব যানবাহন কোরবানির পশু পরিবহন করবে সেগুলোর সামনে গন্তব্যস্থল বা কোন হাটে যাবে সেই হাটের নাম লিখে রাখতে হবে। গন্তব্যস্থালের নাম লিখে রাখার উদ্দেশ্য হলো রাস্তাঘাটে কেউ যাতে জোর করে গাড়ি থেকে পশু নামাতে না পারে। একই সঙ্গে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে। এছাড়া রাস্তার ওপর পশুর হাটে তারা কোনো পশু নামাতে পারবে না, রাস্তায় দাঁড়াতে পারবে না। তাদের জন্য নির্দিষ্ট স্থান আছে সেখানেই তারা পশু নামাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন ঈদুল আজহায় পশুবাহী যানবাহনের আধিক্য দেখা যাবে। সে জন্য তাদের নির্দেশনা দেওয়া হবে তারা যেন সব সময় রাস্তার বাঁ পাশের লেন ব্যবহার করে। তারা যেন রাস্তার মধ্যে না আসে।

তিনি বলেন, আগামী ১৭ জুন দেশজুড়ে অনুষ্ঠিত হতে পারে ঈদুল আজহা। প্রতিবছর আমরা ঈদ, পূজাসহ জাতীয় দিবসগুলোতে যেন দেশের জনগণকে নিরাপদে রাখতে পারি এবং উৎসবগুলো যাতে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয় সেই লক্ষ্যে আজকের এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩০:২১   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ