হিলিতে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিলিতে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪



হিলিতে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক

সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজিবির আমন্ত্রণে বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমল ভাগত শিং সীমান্তের শূন্য রেখায় আসলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্পের গোলঘরে বৈঠকে মিলিত হন।

বৈঠকে বিএসএফের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল ও বিজিবির পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক যেন বজায় থাকে সেজন্যই এই বৈঠক বলে জানিয়েছে বিজিবি। সেই সঙ্গে সীমান্ত হত্যা নারী ও শিশু পাচার মাদক চোরাচালান বন্ধসহ সীমান্তের বিষয় নিয়ে আলোচনা হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএসএফের প্রতিনিধি দলটি পুনরায় একই পথ দিয়ে ভারতে ফিরে যান।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৫৯   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ