বগুড়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪



বগুড়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৫ লাখ ১২ হাজার ৬৮৮ শিশুকে । ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে বগুড়ায় আগামী শনিবার (১ জুন) দিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের বন্ধন সভাকক্ষে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সাংবাদিক ওরিয়েন্টেশনে বিষয়টি জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।
তিনি বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৯২১ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫০ হাজার ৭৬৭ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, ১ জুন মোট ২ হাজার ৮শ’ ৬৭টি কেন্দ্রে দুই প্রকারের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইনের প্রতিটি কেন্দ্রে স্বেচ্ছাসেবীসহ মোট ৩ জন করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
সভায় আরও উপস্থিত ছিল জেলার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৭:১২:৩২   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ