বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪



বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০মে, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের “বাণিজ্য মন্ত্রণালয়” সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম( টিটু), মুহাম্মদ শাহজাহান ওমর, মাহমুদ হাসান সুমন ও বেদৌরা আহমেদ সালাম অংশগ্রহণ করেন।

বৈঠকে টিসিবি ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে গার্মেন্টস কর্মীদের জন্য টিসিবির স্মার্ট কার্ড প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য মনিটরিং করার, আলু সংগ্রহ ও সংরক্ষণে পদক্ষেপ এবং পেঁয়াজ আমদানির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে মেনমেইড ফাইবার পোশাক তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৫:২১   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডি’র ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্য প্রতিমন্ত্রী
জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার প্রধানমন্ত্রীর
বরিশালে নতুন পুলিশ কমিশনারের যোগদান উপলক্ষে মতবিনিময়
হলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির ওপরেই পড়ে : মির্জা ফখরুল
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান
নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ