ফরিদপুরে আবাসিক হোটেল থেকে ১৫ তরুণ-তরুণী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে আবাসিক হোটেল থেকে ১৫ তরুণ-তরুণী আটক
শুক্রবার, ৩১ মে ২০২৪



ফরিদপুরের আবাসিক হোটেল থেকে ১৫ তরুণ-তরুণী আটক

ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫জন তরুণ-তরুণীকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে শহরের চকবাজার বেইলী ব্রিজে সংলগ্ন হোটেল গুলশান প্যালেসে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ উল মাহমুদের নেতৃত্বে আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯জন তরুণ ও ৬জন তরুণীকে আটক করা হয়।

এদের মধ্যে ১৪জনকে বিভিন্ন অংকের সর্বমোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড ও এদের বিরুদ্ধে ১৮৬০ এর ১৯৯৪ ধারায় ৮টি মামলা প্রদান করা হয়। এছাড়া হোটেল ম্যানেজারকে ১মাসের কারাবাস প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় আবাসিক হোটেল গুলশান প্যালেসে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার অপরাধের হোটেলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করাসহ হোটেলটি সিলগালা করা হয়।

আবাসিক হোটেলে অভিযান পরিচালনা কালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ উল মাহমুদ, সিভিল সার্জনের স্যানেটারী ইন্সপেক্টর বজলুর রশিদসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:৪৮:১৫   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ