টুঙ্গিপাড়ায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষের আধুনিক কলাকৌশল নিয়ে মাঠ দিবস

প্রথম পাতা » গোপালগঞ্জ » টুঙ্গিপাড়ায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষের আধুনিক কলাকৌশল নিয়ে মাঠ দিবস
শুক্রবার, ৩১ মে ২০২৪



টুঙ্গিপাড়ায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষের আধুনিক কলাকৌশল নিয়ে মাঠ দিবস

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষের অধুনিক কলা-কৌশল নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার উপজেলার ভাসমান কৃষির গবেষণা এলাকা মিত্রডাঙ্গা গ্রামে ভাসমান বেডে মসলা-সবজি চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প এ মাঠ দিবসের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিমল চন্দ্র কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. মোস্তাফিজুর রহমান হাওলাদার।
গোপালগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. মো. মহসীন হওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাসমান কৃষির গবেষক ড. মো. আলিমুর রহমান, সাংবাদিক মনোজ কুমার সাহা, কৃষক সুনীল মজুমদার, শক্তিপদ কীর্ত্তনীয়া ও কৃষাণী নীলিমা হালদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারি মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলার ১০০ কৃষক ও কৃষাণী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:৩২   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ