সুস্থ শিশু একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ উপহার দেবে: প্রতিমন্ত্রী সিমিন

প্রথম পাতা » গাজীপুর » সুস্থ শিশু একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ উপহার দেবে: প্রতিমন্ত্রী সিমিন
শনিবার, ১ জুন ২০২৪



সুস্থ শিশু একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ উপহার দেবে: প্রতিমন্ত্রী সিমিন

‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে’ এমন প্রত্যাশা ব্যক্ত করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ‘সুস্থ শিশু একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ উপহার দেবে। সুস্থ শিশু ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।’

শনিবার গাজীপুরের কাপাসিয়ায় গর্ভবতী মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

গর্ভাবস্থায় মায়েদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে উপদেশ দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গর্ভাবস্থায় আমাদের মা-দের সচেতন হতে হবে। ঢিলেঢালা পোশাক পরিধান করতে হবে, নিয়মিত সুষম খাবার গ্রহণ করতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে। এছাড়া গর্ভাবস্থায় আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার গর্ভাবস্থায় মায়েদের ৮০০ টাকা করে ভাতা প্রদান করছে যা তাদের পুষ্টিকর খাবার খরচের যোগান দিতে সাহায্য করছে। এই ধরনের সহযোগিতা সরকার অব্যাহত রাখবে।’

কাপাসিয়ার স্থানীয় এ এমপি বলেন, ‘বাসা বাড়িতে সন্তান প্রসবে কিছু ঝুঁকি থেকে যায়।’ এই এই ঝুঁকির পরিহার করতে গর্ভবতী মায়েদের তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার অনুরোধ করেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনএফপিএ-এর এডোলুসেন এন্ড ইয়ুথ ইউনিটের প্রধান ইলিজা আজয়েই, জেন্ডার ইউনিটের প্রধান শামীমা পারভীন, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:১৯:১৩   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ