আগামীতে মধ্যবিত্তরাও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে: প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামীতে মধ্যবিত্তরাও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে: প্রতিমন্ত্রী
রবিবার, ২ জুন ২০২৪



আগামীতে মধ্যবিত্তরাও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে: প্রতিমন্ত্রী

পণ্যের বাজার চাহিদা স্বাভাবিক রাখতে আগামী ২০২৪-২৫ অর্থবছরেই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য সরকার বাফার স্টক (পণ্য মজুতের একরকম কৌশল) তৈরির পরিকল্পনা করছে। এছাড়া, আগামীতে মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে বলেও জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রোববার (২ জুন) রাজধানীর মিরপুরে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগেই টিসিবির চলতি মাসের পণ্য কার্ডধারীদের হাতে পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে। আগামীতে মধ্যবিত্তরাও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে।

আগামী অর্থবছরের শুরু থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু করার আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, টিসিবির প্রতিমাসের পণ্য বিক্রি কার্যক্রম বাজার চাহিদার চাপ কমাতে ভূমিকা রাখছে।

এছাড়া, পণ্যের বাজার চাহিদা স্বাভাবিক রাখতে আগামী অর্থবছরেই টিসিবির জন্য সরকার বাফার স্টক তৈরির পরিকল্পনা করছে বলেও জানান আহসানুল ইসলাম টিটু। তিনি আরও বলেন, এবার ধানের উৎপাদন ভালো হয়েছে। কাজেই চালের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

উল্লেখ্য, বাজারে পণ্যমূল্য যখন কম থাকে, তখন সরকার নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনে মজুত করে রাখার মানেই বাফার স্টক। সরবরাহ কমে গেলে বাজারে যখন দাম বাড়তে শুরু করে, তখন ওই মজুত করা পণ্য বাজারে বিক্রি করে দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০:৫৮:৪৩   ২৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
এবার ঢাকায় আসছেন শাকিরা?
জামালপুরে তিন ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর
সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর
রপ্তানি আদেশ অন্য দেশে সরানোর প্রচারণা সঠিক নয়: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ
তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
মেধাবীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে এইচআর পেশাজীবীদের ভূমিকা চান জনপ্রশাসন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ