ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
রবিবার, ২ জুন ২০২৪



ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
গত ২৮ মে মঙ্গলবার রেল ভবনের সম্মেলন কক্ষে ‘ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম টিকিট বিক্রির এই ঘোষণা দেন।
তখন তিনি বলেন, “শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ জুন ঈদের দিন ধরে ২ জুন আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।”
আজ ২ জুন বিক্রি হবে ১২ জুনের অগ্রিম টিকিট। একইভাবে আগামীকাল ৩ জুন দেয়া হবে ১৩ জুনের, ৪ জুন দেয়া হবে ১৪ জুনের, ৫ জুন দেয়া হবে ১৫ জুনের এবং ৬ জুন দেয়া হবে ১৬ জুনের অগ্রিম টিকিট।
এছাড়া, ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ২০ থেকে ২৪ জুনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২০ জুনের অগ্রিম টিকিট দেয়া হবে ১০ জুন, ২১ জুনের টিকিট দেয়া হবে ১১ জুন, ২২ জুনের টিকিট দেয়া হবে ১২ জুন, ২৩ জুনের টিকিট দেয়া হবে ১৩ জুন এবং ২৪ জুনের টিকিট দেয়া হবে ১৪ জুন। যাত্রার আগ মুহূর্তে প্রতিটি স্টেশনে আসন বিহীন ২৫ শতাংশ টিকেট বিক্রি করা হবে।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, এবারও ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকিট সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট পাওয়া যাবে বেলা ২টা থেকে।
ঈদ উপলক্ষে এবার আন্ত:নগর ট্রেনের ৩৩ হাজার ৫০০ টিকিট বিক্রি করবে রেলওয়ে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:১৩   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তথ্যের সত্যতা নিশ্চিতকরণে চুয়াডাঙ্গায় ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শহীদ জিয়ার আদর্শই বিএনপিকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়েছে — হুইপ দুলু
ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা নিধন বন্ধের আহ্বান
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী
দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন মঙ্গলবার
ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন
দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সালথায় বিতর্ক প্রতিযোগিতা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শন
বিয়ের ২৩ দিনের মাথায় নিভে যায় স্বপ্নার জীবন, বিচার চেয়ে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ