ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা -ধর্ম সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা -ধর্ম সচিব
সোমবার, ৩ জুন ২০২৪



ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা -ধর্ম সচিব

জামালপুর প্রতিনিধি : “ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা। আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) তিনিও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে গেছেন। সমাজে শান্তি-শৃংখলা বজায় রাখতে সকলের পরস্পর সম্প্রীতি ও সহযোগিতা প্রয়োজন।”

জামালপুরে সরিষাবাড়ীতে রোববার (২ জুন) বিকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে “সন্ত্রাস-জঙ্গীবাদ” নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা- মাশায়েখগনের সাথে এক আলোচনা সভায় ধর্ম সচিব মুহাঃ আঃ হামিদ জমাদ্দার এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী সংস্কৃতি চর্চার জন্য সারা দেশে একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন। এসব মডেল মসজিদের ইমামদের ভাতার আওতায় আনার জন্য সরকার পর্যায়ক্রমে কাজ করছে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। সকলের দায়িত্ব প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন কাজের সহযোগিতা করা। সন্ত্রাস- জঙ্গীবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ইমামদের এগিয়ে আসতে হবে। তাই তিনি সমাজে শান্তি-শৃংখলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহাম্মাদ আ: হামিদ জমাদ্দার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম, সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান, উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, মডেল মসজিদের ইমাম আবু কালাম সায়েদী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১:২৪:৪০   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থী রবিউলের পাশে কাতার প্রবাসী সমাজসেবক অমল বাড়ৈ
সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২
সরিষাবাড়ীতে জমি বিরোধে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ