নাটোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা
সোমবার, ৩ জুন ২০২৪



নাটোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার নাটোরে অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটায় নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান বলেন, দেশে ধোঁয়াযুক্ত তামাক ব্যবহারকারী এক কোটি ৯২ লাখ এবং ধোঁয়ামুক্ত তামাক ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ২০ লাখ ব্যক্তি। দেশে প্রতিবছর এক লক্ষ ৬১ হাজার ব্যক্তির প্রাণহানীর ঘটনা ঘটছে। এছাড়া হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ও কন্ঠনালীর ক্যান্সার এবং ব্রংকাইটিস রোগে আক্রান্ত হওয়ার সমূহ আশংকা থাকে।
তবে দেশে তামাকের ব্যবহার কমছে। ২০০৯ সালে তামাক ব্যবহারকারীর শতকরা হার ৪৩ শতাংশ থাকলেও ২০১৭ সালে কমে হয়েছে ৩৫ শতাংশ। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ২০৪০ সালের মধ্যে তামাক নির্মূলে আমরা সক্ষম হবো। এ লক্ষ্যে ২০০৫ সালে প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনকে যুগোপযোগী করা হচ্ছে।
পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের বিধিনিষেধ কার্যকর করাসহ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের কাংখিত লক্ষ্য অর্জনে সক্ষম হবো বলে বক্তারা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৫২   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ