মধ্যরাতে সৈকতের ঝাউবাগানে অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ৫

প্রথম পাতা » চট্টগ্রাম » মধ্যরাতে সৈকতের ঝাউবাগানে অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ৫
সোমবার, ৩ জুন ২০২৪



মধ্যরাতে সৈকতের ঝাউবাগানে অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ৫

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগান এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক করেছে র‌্যাব ১৫। র‌্যাব জানায়, আটকরা চিহ্নিত ডাকাত এবং ডাকাতির প্রস্তুতিকালে এদের আটক করা হয়েছে।

রোববার (২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় দুটি ধামা (কাটারি), একটি সেলাইরেঞ্জ, একটি ডুয়েল এলইডি টর্চ লাইট, একটি বড় ছুরি, ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে মো. ফেরদৌস (৩৯), কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার মৃত শামসুল আলমের ছেলে মিজানুর রহমান (৩৪), মধ্যম নতুন বাহার ছড়ার মো. আজিজের ছেলে মো. ইসমাইল প্রকাশ শতাব্দী (২৪), দক্ষিণ ঘোনার পাড়ার মৃত আবুল কালামের ছেলে মো. সোলাইমান বাচ্চু (৩১) ও লাইট হাউজ এলাকার আবদুর রহিমের ছেলে মো. ফয়সাল (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়প্রীতি দেখিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের মত নানান অপরাধের সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে মামলা করে আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০০:০২   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
ফটিকছড়িতে এবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক
রাঙামাটি হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
কাপ্তাইয়ে কফি ও কাজুবাদাম চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ