মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম
সোমবার, ৩ জুন ২০২৪



মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ক্লদিয়া শিনবাউম। নির্বাচনে ক্ষমতাসীন মোরেনা পার্টির এই প্রার্থী বিশাল ব্যবধানের জয় পেয়েছেন।

মেক্সিকোর সরকারি নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে রাজধানী মেক্সিকো সিটির ৬১ বছর বয়সী সাবেক এই মেয়র ও জলবায়ু বিজ্ঞানী রোববারের নির্বাচনে ৫৮ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। মেক্সিকোর গণতান্ত্রিক ইতিহাসে এটাই সর্বোচ্চ ভোটের হার।

ক্ষমতাসীন জোট কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশের বেশি আসন জিতেছে, যা নতুন সরকারকে বিরোধীদের সমর্থন ছাড়াই সাংবিধানিক সংস্কার পাস করার সুবিধা দেবে।

বিরোধী প্রার্থী জোসিটল গালভেজ পরাজয় স্বীকার করেছেন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তিনি ৩০ শতাংশের কম ভোট পেয়েছেন।

‘মেক্সিকো প্রজাতন্ত্রের ২০০ বছরের ইতিহাসে শিনবাউম প্রথম নারী প্রেসিডেন্ট’ মোরেনা পার্টির সমর্থকরা এমন ব্যানার দিয়ে মেক্সিকো সিটির প্রধান চত্বর উল্লাশ প্রকাশ করছেন।

শিনবাউমের বিজয় মেক্সিকোর জন্য একটি বড় পদক্ষেপ। কারণ দেশটি তার মাচো সংস্কৃতির জন্য পরিচিত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রোমান ক্যাথলিক জনসংখ্যার জন্য পরিচিত মেক্সিকো বছরের পর বছর ধরে নারীদের মূল্যবোধ এবং ভূমিকাকে দূরে সরিয়ে রেখেছিল।

শিনবাউম হলেন প্রথম নারী যিনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো বা কানাডার ইতিহাসে সাধারণ নির্বাচনে জয়ী হলেন।

মেক্সিকোর সবচেয়ে ছোট রাজ্য তলাক্সকালার একজন শিনবাউম সমর্থক ৮৭ বছর বয়সী এডেলমিরা মন্টিয়েল বলেন, ‘আমি কখনই ভাবিনি যে, একদিন আমি একজন নারীকে ভোট দেওয়ার সুযোগ পাব।’

শিনবাউম একজন বিজ্ঞানী। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরের আর্শীবাদপুষ্ট প্রার্থী।

লোপেজ ওব্রাদর তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও এবার সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচনে যাননি। ২০১৮ সালে প্রেসিডেন্ট পদে আসীন হন তিনি। দেশটির সংবিধান অনুযায়ী, ছয় বছরের মেয়াদে একবারই প্রেসিডেন্ট পদে থাকা যাবে। সাম্প্রতিক জরিপে দেখা যায়, লোপেজ ওব্রাদরের পক্ষে প্রায় ৬০ শতাংশ জনসমর্থন আছে। দারিদ্র হ্রাসে তার প্রচেষ্টা ও বয়স্ক মেক্সিকানদের সহায়তা দেশটিকে ব্যাপক জনপ্রিয়তা পায়। জনপ্রিয় এই নেতা তার মোরেনা পার্টির প্রার্থী শিনবাউমের পক্ষে সর্বাত্মক সর্মথন দিয়েছিলেন। তার এই সমর্থন শিনবাউমের ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোরেনা পার্টির প্রেসিডেন্ট মারিও ডেলগাডো শিনবাউমের জয়কে দেশের ইতিহাসের একটি চমৎকার মুহূর্ত বলে অভিহিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪৫   ৪৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮
প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ