নৌ পুলিশের অভিযানে ২০ লাখ মিটার নিষিদ্ধ জালসহ আটক ১৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌ পুলিশের অভিযানে ২০ লাখ মিটার নিষিদ্ধ জালসহ আটক ১৬
মঙ্গলবার, ৪ জুন ২০২৪



নৌ পুলিশের অভিযানে ২০ লাখ মিটার নিষিদ্ধ জালসহ আটক ১৬

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০ লাখ ৩৭ হাজার ২৪০ মিটার অবৈধ জাল, ১০৭ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির ৯০ হাজার পিস বাগদা রেনু পোনা ও ৯ কেজি কাঁকড়া জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় ১৬ জনকে আটক করা হয়।

সোমবার (৩ জুন) এক বার্তায় এসব তথ্য জানায় সংস্থাটি।

বার্তায় জানানো হয়, অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় তেরোটি বাল্কহেড আটক, অবৈধ জালে মাছ ধরার জন্য চারটি নৌকা ও একটি স্পিডবোট জব্দ করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস, মাছ এতিমখানায় বিতরণ ও মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার ১৬ জন আসামির বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

সমুদ্র ও উপকূলবর্তী নদীতে ৬৫ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞাকালীন নৌ পুলিশ দায়িত্বপালনে তৎপর। নৌ পুলিশ বরফকল ও সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়মিত নজরদারিতে রাখছে।

বাংলাদেশ সময়: ১২:৩৪:৩১   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ