‘বরেন্দ্র এক্সপ্রেসের’ ২ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বরেন্দ্র এক্সপ্রেসের’ ২ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
মঙ্গলবার, ৪ জুন ২০২৪



‘বরেন্দ্র এক্সপ্রেসের’ ২ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নওগাঁর রাণীনগরে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নীলফামারী ও দিনাজপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলা শাহগোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন সান্তাহারে রেলওয়ে স্টেশন মাস্টার হাফিজুর রহমান।

তিনি জানান, দিনাজপুর থেকে সকালে ৯টায় ছেড়ে আসে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনেটি। বেলা ১১টার দিকে রাণীনগর শাহগোলা এলাকায় পৌঁছালে বিকট শব্দে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে নীলফামারী ও দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। রাণীনগরে বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের বগি মেরামত শেষে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওই স্টেশন মাস্টার।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৫২   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথের কাজ দৃশ্যমান হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
কোনো ‘প্রতিবন্ধকতায়’ প্রতিভা থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি
রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, ওটি সিলগালা
সাবধান হয়ে যান, পালানোর সুযোগও পাবেন না: এনসিপিকে টিপু
রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ