লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে কঙ্গনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে কঙ্গনা
মঙ্গলবার, ৪ জুন ২০২৪



লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে কঙ্গনা

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কড়া সমর্থক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রাজনীতিতে নামার আগেও একাধিক ইস্যুতে বিজেপিকে সমর্থন করেছিলেন এ অভিনেত্রী।

এবার হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন তিনি। বলিউডকে যেমন জিতে নিয়েছেন, তেমনই কি রাজনীতিতেও নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন কঙ্গনা।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম ৩০ মিনিট পোস্টাল ব্যালট গণনা থেকেই হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে এগিয়ে ছিল কঙ্গনা। বেলা ১০টা পর্যন্ত প্রথম স্থান ধরে রেখেছেন এ অভিনেত্রী। অন্যদিকে কংগ্রেসের বিক্রমাদিত্য সিং অনেকটাই পিছিয়ে রয়েছেন।

বিজেপির টিকিটে প্রথমবার ভোটে লড়ে সংসদ হওয়ার পথে এ অভিনেত্রী। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। জয়ের জন্য বাড়িতেই প্রার্থনা শুরু করেছেন তিনি।

কঙ্গনা ভারতীয় গণমাধ্যমকে জানান, নির্বাচনে জিতলে তিনি অভিনয় ছেড়ে দেবেন। সমস্ত সময়টাই রাজনীতির জন্য ব্যয় করবেন। কংগ্রেস শাসিত হিমাচলেরই মেয়ে কঙ্গনা রানাউত।

নির্বাচনী প্রচারণা চালানোর সময় নরেন্দ্র মোদীর প্রশংসায় কারার জন্য বার বার বিরোধীদের কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে। প্রচারে বেফাঁস মন্তব্যের জেরে কঙ্গনাকে এখনও রাজনীতিতে ‘নবিশ’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত ২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনে মান্ডিতে পদ্ম ছাপ ফেলেছিল। বিজেপির রাম স্বরূপ শর্মা দু বছরই মান্ডি আসন থেকে নির্বাচনে জিতে সংসদে গিয়েছিলেন। তবে তার মৃত্যুর পর ২০২১ সালে উপ-নির্বাচন হলে ক্ষমতাচ্যুত হয় গেরুয়া শিবির। বিক্রমাদিত্য-র মা প্রতিভা সিং উপ-নির্বাচনে জিতেছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৪৯:৩৬   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নজরুল জাগরণের কবি : রুহুল কবির রিজভী
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ