সরিষাবাড়ীতে বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত
মঙ্গলবার, ৪ জুন ২০২৪



সরিষাবাড়ীতে বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে খড়ের কাজ করার সময় বজ্রপাতে ফরিদ মিয়া (৩০) নামে এক কৃষক নিহত সহ ৩জন আহত হয়েছে। এঘটনা মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী এলাকায় ঘটেছে। এ সংবাদ নিশ্চিত করেছেন সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের।

তিনি জানান, নিহত ফরিদ মিয়া উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী পূর্ব পাড়া গ্রামের পানাউল্লার ছেলে। অপরদিকে একই গ্রামের মৃত মাহমুদ হাজীর ছেলে শাহ জামাল (৫৫) ও তার ছেলে সবুর(২৪) এবং কাজের লোক এরশাদ আলী(৪০) আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টায় ফরিদ মিয়াসহ কয়েকজন কৃষক বাড়ীর পাশে খোলা মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। হঠাৎ মেঘ করে বৃষ্টি শুরু হলে বৃষ্টির মধ্যেই তারা কাজ করতে থাকেন। এসময় বজ্রপাতে হয়ে ফরিদ মিয়াসহ চারজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকিরা গুরুতর আহত বলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৩   ৫৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
ফ্যামিলি কার্ড নিয়ে কবে থেকে ও কেন কাজ শুরু করেছেন জানালেন প্রধানমন্ত্রী
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন কঠিন হবে না : সংসদ সদস্যরা
শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী
যৌক্তিক ও গঠনমূলক উপায়ে কার্যকর বিরোধীদল হবে জামায়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ