নাটোরে ছাতনী গণহত্যা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে ছাতনী গণহত্যা দিবস পালিত
মঙ্গলবার, ৪ জুন ২০২৪



নাটোরে ছাতনী গণহত্যা দিবস পালিত

জেলায় ছাতনী গণহত্যা দিবস পালিত হয়েছে আজ। এ উপলক্ষে সকাল আটটায় ছাতনী বধ্যভূমি স্মৃতি ফলকে পুষ্প স্তবক অর্পণ শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
স্মৃতি ফলক প্রাঙ্গনে শহীদ পরিবারের সন্তান দুলাল সরকারের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এবং মুক্তিযোদ্ধা সংসদ নাটোর সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মকছেদ মোল্লা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৭১এর এদিন ছাতনীতে ঘটে মুক্তিযুদ্ধে নাটোর জেলার সবচে’ বড় হত্যাকান্ড। সেদিন নাটোর শহর ও শহরতলীর বেশ কয়েকটি গ্রাম এবং রাজশাহীর তাহেরপুরের ৩৭০ জন নিরীহ মানুষকে জবাই করে হত্যা করা হয়। কুখ্যাত রাজাকার আব্দুর রহমানের নেতৃত্বে পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগিতায় সকাল থেকে শুরু হয় হত্যাযজ্ঞ। আগের দিন ছাতনী, বনবেলঘড়িয়া, বড়গাছা, গোকুলপুর, পন্ডিতগ্রাম, শিবপুর, ভাটপাড়া, হাড়িগাছা, রঘুনাথপুর এলাকার শতশত মানুষকে ধরে এনে স্মৃতি ফলক সংলগ্ন বাগানে গাছের সাথে বেঁধে রাখা হয়। এ এলাকার বাসিন্দা নজর মোঃ সরকার দুদু বলেন, সামনে তেবাড়িয়া হাটে যাওয়ার পথে রাজশাহীর তাহেরপুর ও তৎসংলগ্ন এলাকা থেকে অনেক মানুষ এখানে আটক হন এবং তাদেরকেও জবাই করা হয়। জেলা পরিষদের অর্থায়নে ছাতনী বধ্যভূমিতে পূর্ণাঙ্গ স্মৃতি ফলক নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৯:৫০   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে শত্রুতার বিষে মরল ১০ লাখ টাকার মাছ, দিশেহারা খামারি
ড্রাইভিং লাইসেন্স-বৈধ কাগজপত্র ছাড়া তেল বিক্রি না করার সিদ্ধান্ত
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর
ফরিদপুরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি, একটি পাম্পে চাহিদামতো তেল পেয়ে স্বস্তি গ্রাহকদের
পতিতালয়ের রমরমা দেহব্যবসা এখন আবাসিক হোটেলে
আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে - ভূমি মন্ত্রী
সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক: শফিকুর রহমান
জামালপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ