নাটোরে ক্ষুদ্র্ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে ক্ষুদ্র্ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪



নাটোরে ক্ষুদ্র্ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
কর্মশালায় আর্থ-সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি, ঋণ কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব ও কর্তব্য, খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা, কর্মদল ও গ্রাম কমিটি গঠন, দলের সদস্যদের দায়িত্ব, কর্তব্য, দলীয় সঞ্চয় ও ঋণের কিস্তি ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তানভীর বুলবুল খান জানান, দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর নাটোর সদর উপজেলায় ছয়টি কর্মসূচির মাধ্যমে মোট চার কোটি ৫৫ লাখ টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে। দুই থেকে ২০ জনের দল গঠনের মাধ্যমে উপজেলার এক হাজার ৪৬৫ জন উপকারভোগীর মাঝে বিতরণকৃত ঋণের সার্ভিস চার্জ মাত্র পাঁচ শতাংশ।
কর্মশালায় সমাজসেবা অধিদপ্তরের ঋণ সুপারভাইজার, গ্রাম কমিটির সভাপতি, সমাজকর্মী, কারিগরি প্রশিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২৪   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ