রংপুরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪



রংপুরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় রংপুর বিভাগের ২১টি উপজেলার ৬৩ জন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে আজ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্ব-স্ব উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এসময় রংপুর বিভাগের স্থানীয় সরকারের পরিচালক আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি রংপুর রেঞ্জ রশিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
গত ২১ মে রংপুর বিভাগের ২১টি উপজেলায় ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এতে উপজেলা চেয়ারম্যান পদে ২১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২১ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২১জনসহ মোট ৬৩ জন প্রতিনিধি নির্বাচিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:০৪   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ