শিক্ষা খাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা খাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪



শিক্ষা খাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

সংসদ ভবন, ৬ জুন, ২০২৪ : আগামী ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা চলতি অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৬ হাজার ৫৪৭ কোটি বেশি।
আজ বৃহষ্পতিবার বিকাল ৩ টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।
এবার প্রাথমিক ও গণশিক্ষা খাতে ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৩০ হাজার ৪৮২ কোটি টাকা।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় এবারের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে। এ খাতে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৯ হাজার ৯৮৪ কোটি টাকা ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪৪ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে যা ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৩৪ হাজার ১৩১ কোটি টাকা ছিল।
এবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এবার দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন,একটি শিশুর জ্ঞানের ভিত তৈরি হয় প্রাথমিক শিক্ষার স্তরে। তাই জাতীয় উন্নয়নে প্রাথমিক শিক্ষার প্রভাব সুগভীর এবং এটি টেকসই উন্নয়ন নিশ্চিত করার অন্যতম প্রধান ধাপ। এ বিবেচনায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে চলমান কার্যক্রমগুলোকে আরো গতিশীল করার পাশাপাশি এ খাতের উন্নয়নে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:১১:২৬   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ