চাঁদপুরে বাস পরিবহনের আয়ে পরিচালিত হবে বৃদ্ধাশ্রম

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে বাস পরিবহনের আয়ে পরিচালিত হবে বৃদ্ধাশ্রম
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪



চাঁদপুরে বাস পরিবহনের আয়ে পরিচালিত হবে বৃদ্ধাশ্রম

জেলায় আজ অভিনব একটি উদ্যোগ দেখা গেলো। উদ্যোগটি হলো বাস পরিবহনের আয়ে পরিচালিত হবে স্থানীয় একটি বৃদ্ধাশ্রম।
জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নে অসহায়দের জন্য নির্মাণ করা হয়েছে বৃদ্ধাশ্রম। প্রবাসী মীর রিনাজের নিজস্ব অর্থয়ানে তৈরী করা হচ্ছে ভবন। নির্মাণ কাজ শেষে স্বাস্ব্য সেবাসহ এটি চালু করা হবে। আর এটির ব্যয় বহন করবে আদি এন্টারপ্রাইজ নামে একটি বাস পরিবহন প্রতিষ্ঠান।এরই অংশ হিসেবে ‘অসহায় মানুষের কল্যাণে’ বৃহস্পতিবার সকালে জগতপুর বাজার ও কালিয়াপাড়া বাস স্টেশনে আদি পরিবহন পিতা কেটে উদ্বোধন করেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ। একই সময়ে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় দোয়া ও ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
এ সময় শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেএম আনোয়ার হোসেন, আদি পরিবহণের পরিচালক মো. তাজুল ইসলাম সুমনসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই পরিবহনের বাসগুলো চলবে চাঁদপুর সদর থেকে শাহরাস্তির জগতপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। উদ্বোধনী দিনে এই পরিবহন কর্তৃপক্ষ কোন যাত্রী থেকে ভাড়া নেননি।

উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ধৈয়ারকামতা গ্রামে প্রায় এক একর জমিতে নির্মাণাধীন পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম সম্পর্কে স্থানীয় বাসিন্দা আমির হোসেন ও বিল্লাল হোসেন জানান, এই বৃদ্ধাশ্রম চালু হলে এলাকায় উন্নয়ন হবে। অসহায় লোকজন থাকার ব্যবস্থা হবে এবং চিকিৎসা পাবে অনেক লোকজন। এই উদ্যোগকে আমরা গ্রামবাসী স্বাগত জানাই। আমাদের এলাকার লোকজন ভাগ্যবান এমন একটা প্রতিষ্ঠান আমাদের এলাকায় হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৬   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
চট্টগ্রামে গ্যাসের জন্য অটোরিকশার চালকদের সড়ক অবরোধ
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮
কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ