শচীন কর্তার ‘রঙ্গিলা’ গাইলেন মাশা

প্রথম পাতা » ছবি গ্যালারী » শচীন কর্তার ‘রঙ্গিলা’ গাইলেন মাশা
শুক্রবার, ৭ জুন ২০২৪



শচীন কর্তার ‘রঙ্গিলা’ গাইলেন মাশা

তরুণদের মধ্যে এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মাশা ইসলাম। চলচ্চিত্র থেকে নিজের একক গান সব খানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই শিল্পী। এবার তিনি কন্ঠে তুলে নিলেন বাংলা সংগীতের মহাজন খ্যাত শচীন দেব বর্মনের একটি গান। সংগীত পরিচালক পাভেল আরিনের ‘লিভিং রুম সেশান’শোনা যাচ্ছে তার গাওয়া ‘রঙ্গিলা’ গানটি।
লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি প্রকাশিত হয়।

তবে যার মাধ্যমে নতুন আয়োজনে এলো গানটি তার পেছনের গল্পটা একেবারেই অন্যরকম। সংগীত পরিচালক পাভেল আরিনের কানে গানটি বেজেছিল সেই শৈশবেই। খেয়া মাঝির কন্ঠে গানটি প্রথম শোনেন তিনি।
তারপর গানটি মনে গেঁথে যায় তার।

পাভেলের কথায়, “লিভিং রুম সেশনের গানগুলো যখন বাছাই হচ্ছিলো তখন শচীন দেব বর্মণের বেশ কিছু গান আমাদের তালিকায় ছিলো। তারমধ্যে ‘রঙ্গিলা’ গানটি বাছাই করার একটা বিশেষ ঘটনা রয়েছে - ছোটবেলায় নানীবাড়ি যেতে খেয়া পার হতে হতো। তখন খেয়া মাঝির মুখে প্রথম এই গানটি শোনা।
সেই থেকে গানটি কানে লেগে আছে। পরবর্তীতে জানতে পারি গানটি বাংলা গানের মহানায়ক শচীন দেব বর্মণের।

নতুন আয়োজনে গানটির নির্মাণ প্রসঙ্গে পাভেল আরও বলেন, “প্রতিভাবান শিল্পী মাশা ইসলাম যত্ন সহকারে গানটি গেয়েছে। সংগীতায়োজনে চেষ্টা করেছি গানের বাণী এবং গায়কিকে প্রাধান্য দেয়ার। আশা করি গান প্রেমী শ্রোতাদের নতুন সাউন্ডে রঙ্গিলা গানটি ভালো লাগবে।

লিভিং রুম সেশানে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, হাসান মতিউর রহমান ও গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান প্রকাশিত হয়। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্লাটফর্মে প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমাকে।

বাংলাদেশ সময়: ১৮:০৩:৩৮   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ