জেএমবির দুই জঙ্গির যাবজ্জীবন কারাদন্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেএমবির দুই জঙ্গির যাবজ্জীবন কারাদন্ড
সোমবার, ১০ জুন ২০২৪



জেএমবির দুই জঙ্গির যাবজ্জীবন কারাদন্ড

সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। সোমবার (১০ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

আসামিদের একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) বিউটি আক্তার।

দন্ডপ্রাপ্তরা হলেন- বরগুনার বান্দরগাছিয়া এলাকার মো. আব্দুর রহিম আকন্দের ছেলে মো. তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক (৪৬) ও রংপুর সদরের মাহিগঞ্জ এলাকার মো. কাশেম আলীর ছেলে মো. জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল (৪৩)।

মামলার নথির বরাতে আইনজীবী বিউটি আক্তার বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর রাতে র‌্যাব-১১ এর এক অভিযানে রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকা থেকে দ-প্রাপ্ত দুইজন গ্রেপ্তার হন। প্রাথমিক তদন্তে তারা দু’জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য বলে জানতে পারে র‌্যাব। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করে র‌্যাব।
এই মামলায় ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘসময় বিচারকার্য পরিচালনার পর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।

রায় ঘোষণার পর আসামিদের কারাগারে প্রেরণ করা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০৪   ৫৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম
অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ