চাঁদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
মঙ্গলবার, ১১ জুন ২০২৪



চাঁদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের হাজীগঞ্জ বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই সবুজ (২৫) নামের একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির অটোরিকশাটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সব যাত্রী গুরুতরভাবে জখম হন।

তিনি আরও বলেন, একজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৬:২৯   ৫৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ