মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
মঙ্গলবার, ১১ জুন ২০২৪



মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলা সদরের জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ জুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় শাখার আয়োজনে কর্মসূচিতে বিভিন্ন প্রকার ফলজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপন করা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ রুদ্রপাল, আব্দুল জলিল, বসুন্ধরা শুভসংঘ জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি অণর্ব ধর, সাধারণ সম্পাদক স্বস্তিকা সূত্রধর ও সাংগঠনিক সম্পাদক চন্দ্রিমা ঘোষসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে আয়োজকরা জানান, পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রাখে। অথচ অযাচিতভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে। ফলে জলবায়ুর নেতিবাচক প্রভাবে ভুগছে দেশ। তাই দেশের পরিবেশ রক্ষায় এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৬:৩৬   ৩৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ