সেনাবাহিনী প্রধানের সাথে রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাবাহিনী প্রধানের সাথে রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফের সাক্ষাৎ
বুধবার, ১২ জুন ২০২৪



সেনাবাহিনী প্রধানের সাথে রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফের সাক্ষাৎ

রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এমকে মুবারাখ আজ ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য রুয়ান্ডার চিফ অব ডিফেন্স স্টাফ’কে ধন্যবাদ জানান।
সেনা প্রধানের সাথে সাক্ষাতের আগে রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।
গতকাল রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) ৫ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। তার এই সফরকালে তিনি মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন, বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম পরিদর্শন, রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করবেন। এই সফর বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৫২   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ