আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪



আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২১ জুন দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর ফের দেশ‌টিতে যাচ্ছেন সরকারপ্রধান।

ঢাকার কূটনৈ‌তিক সূত্রগুলো প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফরের সত্যতা নি‌শ্চিত করে। কূটনৈতিক সূত্র জানায়, দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।
দুই দি‌নের সফরে দেশটিতে যাচ্ছেন তি‌নি। দি‌ল্লি সফরের সম‌য় প্রধানমন্ত্রী ভার‌তের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আশা করা হ‌চ্ছে, বৈঠকে দুই শীর্ষ নেতা দুই দেশের স্বার্থ সং‌শ্লিষ্ট বি‌ভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তাসহ ভারতের সঙ্গে ঝুলে থাকা বি‌ভিন্ন ইস্যু তু‌লে ধরার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে শেখ হা‌সিনা মসনদে বসার পর প্রথম দ্বিপক্ষীয় সফর দিল্লি নাকি বেইজিং হবে, তা নিয়ে নানা আলোচনা ছিল। এ আলোচনার মধ্যে ভারতের নির্বাচন চলাকালীন গত মে মাসে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা ঢাকায় এসে প্রধানমন্ত্রীর হাতে দিল্লি সফর করার আমন্ত্রণপত্র তুলে দেন। নির্বাচনের মাঝপথে নতুন সরকার নি‌শ্চিত না হওয়ার আগে বিদে‌শি কোনো সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর ঘটনা বিরল। হয়তো শেখ হা‌সিনা বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে দি‌ল্লি।

আমন্ত্রণপত্র পেয়ে জুনের ২১-২৩ এর মধ্যে প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে প্রস্তু‌তিও নিচ্ছিল ঢাকা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর স‌ঙ্গে টে‌লি‌ফোনে কথা বলেন। আর আমন্ত্রণ জানান তার নতুন সরকা‌রের শপথ অনুষ্ঠানে। বঙ্গবন্ধু কন্যাও আমন্ত্রণ গ্রহণ করে যোগ দেন মো‌দির শপথ অনুষ্ঠানে।

বাংলাদেশ সময়: ২৩:২২:২১   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ৩০০ ফিট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট: ১১ মামলা, ৬ জন আটকসহ মাদক ও অস্ত্র উদ্ধার
প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
রামেবি’র চলমান স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
অস্কারে প্রতিনিধিত্বের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা
বর্তমান সময়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি মাদক : প্রতিমন্ত্রী টুকু
ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ