ঈদে ট্রেনে মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে: রেলমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদে ট্রেনে মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে: রেলমন্ত্রী
শুক্রবার, ১৪ জুন ২০২৪



ঈদে ট্রেনে মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে: রেলমন্ত্রী

ঈদুল ফিতরের মতো এ ঈদেও ট্রেনে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

শুক্রবার (১৪ জুন) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে জেলা পরিষদ ডাকবাংলাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এবার শুধু আমরা ট্রেনে মানুষকেই পৌঁছে দিচ্ছি না। ক্যাটল ট্রেনে গবাদি পশু পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে মানুষ নির্বিঘ্নে ঢাকার হাটগুলোতে আসছেন।

তিনি বলেন, আমি গতকাল কমলাপুর রেল স্টেশন ভিজিট করেছি। সেখানে ৩০ টি ট্রেন ইনটাইম ছেড়েছে। এক সেকেন্ডও এদিক সেদিক হয়নি।

ঈদ শেষে মানুষ যাতে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫১   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ