মহাসড়ক দখল করে গরুর হাট, ট্র্যাকের চাপায় নিহত কিশোর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহাসড়ক দখল করে গরুর হাট, ট্র্যাকের চাপায় নিহত কিশোর
শুক্রবার, ১৪ জুন ২০২৪



মহাসড়ক দখল করে গরুর হাট, ট্র্যাকের চাপায়  নিহত কিশোর

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে কোরবানির পশু কেনাবেচা দেখতে গিয়ে ট্রাকের চাপায় পড়ে নয়ন মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনা উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা গরুর হাট এলাকায় ঘটেছে।

জানা গেছে, নিহত কিশোর উপজেলার আওনা ইউনিয়নের আওনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে গুনছা আওনা এসবিএস মডেল স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী।

নিহতের চাচা মনোয়ার হোসেন জানান, শুক্রবার (১৪ জুন) দুপুরে পিংনা গরুর হাটে কোরবানি পশু কেনাবেচা দেখতে যায় নয়ন । পরে সংবাদ আসে নয়ন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথে নয়ন মারা যায়।

তিনি আরও বলেন, পিংনা গরুর হাট সবসময় তারাকান্দি ভুয়াপুরগামী মহাসড়কের উপরে বসে। এতে করে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং হাটের ক্রেতা বিক্রেতারা সড়ক দুর্ঘটনার আতঙ্কে থাকে। এছাড়াও তারা ইজারা নিয়েছে গরুর হাট মহাসড়ক তো নয়। যাতে করে এই মহাসড়কে আর কখনো পশু হাট না বসে সেদিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এদিকে হাট কমিটির সভাপতি ও সুজাত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সাইদ জানান, অসাবধানতার কারণে কেউ এক্সিডেন্ট হলে সেটা আমাদের কিছু করার নেই। এছাড়াও মহাসড়কের উপর হাট বসানোর বিষয়টি প্রশাসন দেখবে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, মহাসড়কের উপর হাট বসানো অনুচিত। এতে যাতায়াতের যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তারা যাতে মহাসড়কের উপর আর হাট বসাতে না পারে সে বিষয়টি তিনি দেখব বলে জানান।

বাংলাদেশ সময়: ২২:৩৯:২৬   ৫৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
জুলাই বিপ্লবের সাফল্য এককভাবে নিজেদের করতে চায় বিরোধী দল : সরকারি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
থানার লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার
নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা
গণভোট: সিদ্ধিরগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও পথসভা
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে : তথ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ
বিজ্ঞান চর্চায় জোর দিয়ে প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ