যাত্রাবাড়ীতে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » যাত্রাবাড়ীতে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪



যাত্রাবাড়ীতে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে রাতের আঁধারে বাসায় ঢুকে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) রাতের যেকোনো সময় যাত্রাবাড়ী পশ্চিম মমিনবাগের ১৭৫ নম্বর বাসায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

নিহতরা হলেন শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. তৌহিদুল হক মামুন সময় সংবাদকে জানান, সকালে খবর পেয়ে যাত্রাবাড়ীর পশ্চিম মমিনবাগের ১৭৫ নম্বর বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। গলাসহ তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গতরাতের যেকোনো সময় বাসায় ঢুকে তাদের দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১২:৩৭:৫৪   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ