বিনিয়োগ বাড়ানোর চেষ্টায় মিলছে না সাড়া!

প্রথম পাতা » অর্থনীতি » বিনিয়োগ বাড়ানোর চেষ্টায় মিলছে না সাড়া!
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪



বিনিয়োগ বাড়ানোর চেষ্টায় মিলছে না সাড়া!

সরকার বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করলেও কাঙ্ক্ষিত মাত্রায় সাড়া মিলছে না বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে বাংলাদেশের বাণিজ্য নীতির বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নির্দেশনা বিষয়ে এক সেমিনারে বক্তব্য দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এ মুহূর্তে ২৬টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে কাজ করছে। এছাড়া সরকার বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে; তবে কাঙ্ক্ষিত মাত্রায় সাড়া মিলছে না।

রফতানি বাড়াতে আমদানির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের অনেক পণ্য উৎপাদনের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই রফতানি বাড়াতে কাঁচমাল আমদানি করতেই। কেবল উৎপাদন বাড়ালেই রফতানি বাড়ানো সম্ভব।

বঙ্গোপসাগরকে যুক্ত করে বিশ্ববাণিজ্য বাড়ানোর চেষ্টা চলছে জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, এক্ষেত্রে গত তিন মাসে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছ। বাংলাদেশ সম্পর্কে সবার ধারণা পজিটিভ।

ট্যারিফ পলিসির সঙ্গে লজিস্টিক পলিসি পরিবর্তন করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে গ্লোবালি কীভাবে সুবিধা নেয়া যায়, সে বিষয়ে আলোচনা চলছে।

টিটু দেশের পর্যটন শিল্পের বিকাশে আরও কাজ করার তাগিদ দিয়ে বলেন, এ শিল্প এখন ভালো অবস্থানে আছে। দেশের মানুষ এখন বিদেশে ঘুরতে যাওয়ার পাশাপাশি দেশের ট্যুরিস্ট স্পটগুলোতেও যাচ্ছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৭   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ