“বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন স্থানীয় সরকার সচিবের শ্রদ্ধা নিবেদন”

প্রথম পাতা » ছবি গ্যালারী » “বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন স্থানীয় সরকার সচিবের শ্রদ্ধা নিবেদন”
রবিবার, ২৩ জুন ২০২৪



“বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন স্থানীয় সরকার সচিবের শ্রদ্ধা নিবেদন”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নবনিযুক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান, বিপিএএ। আজ(রবিবার) বিকালে তিনি ধানমন্ডির ৩২ নম্বরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন৷ এসময় তিনি বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত ও দেশবাসীর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মহঃ শের আলী, মহাপরিচালক ডা. মো. সারোয়ার বারী, অতিরিক্ত সচিব ড. মো. আমিনুর রহমান, অতিরিক্ত সচিব জনাব এ,এইচ,এম কামরুজ্জামান, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মহাপরিচালক মনোজ কুমার রায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁসহ স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১১জুন (মঙ্গলবার) আবু হেনা মোরশেদ জামান, বিপিএএ-কে স্থানীয় সরকার সচিব হিসেবে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আজ (২৩জুন) পূর্বাহ্নে তিনি স্থানীয় সরকার সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৫৪   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী
সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা : প্রতিমন্ত্রী শাহে আলম
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু
মধুখালীতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ