১৫ বছরে বিদেশে ১১ লাখ ১৪ হাজার নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে : বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৫ বছরে বিদেশে ১১ লাখ ১৪ হাজার নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে : বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী
রবিবার, ২৩ জুন ২০২৪



১৫ বছরে বিদেশে ১১ লাখ ১৪ হাজার নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে : বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ২৩ জুন, ২০২৪ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, বিগত ১৫ বছরে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত (১১ জুন ২০২৪) ১১ লাখ ১৪ হাজার নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। এরমধ্যে সৌদি আরবে সব থেকে বেশি নারী কর্মী গিয়েছেন।
তিনি আজ সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য পারভীন জামানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা জানান।
সরকারি দলের সদস্য মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসীজ এমপ¬য়মেন্ট এন্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্বল্প খরচ-বিনা খরচে কর্মী প্রেরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৫১:১৭   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ