সুচিকিৎসা পাচ্ছেন বলেই খালেদা জিয়া এখন পর্যন্ত সুস্থ আছেন : আইনমন্ত্রী

প্রথম পাতা » আইন আদালত » সুচিকিৎসা পাচ্ছেন বলেই খালেদা জিয়া এখন পর্যন্ত সুস্থ আছেন : আইনমন্ত্রী
সোমবার, ২৪ জুন ২০২৪



সুচিকিৎসা পাচ্ছেন বলেই খালেদা জিয়া এখন পর্যন্ত সুস্থ আছেন : আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে হাসপাতালে চিকিৎসাধীন সেখানে তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন বলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ সোমবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আনিসুল হক বলেন, ‘আমি এইটুকু বলব যে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার যেই চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন, সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। তার যেসব অসুখ আছে সেগুলোর মধ্যে কয়েকটা আছে যেগুলো সারার মতো নয় এবং সেটাকে ট্রিটমেন্ট করে কমিয়ে রাখতে হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার সেই ট্রিটমেন্ট করা হচ্ছে। গতকাল রোববার বিকাল ৪টার দিকে তার পেসমেকার লাগানো হয়েছে এবং সেই পেসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন বলে আমি খবর পেয়েছি।

‘যখন এখানকার চিকিৎসকরা মনে করেছিলেন বাইরে থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে, তখন সরকার কিন্তু সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। আমি তখনো সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছি। যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যকর করছেন’- যোগ করে বললেন আইনমন্ত্রী।

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আইনমন্ত্রীর ‘আন্তরিকতা’ আর ‘মানবিকতা’ নিয়ে বিএনপি যে প্রশ্ন তুলেছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আনিসুল হক বলেন, ‘উনাদের এখন ভারসাম্য সঠিক আছে কি না সেটা একটু দেখতে হবে। এই ভারসাম্য ঠিক নাই বলেই তারা এসব কথা বলছেন।’ তিনি বলেন, ‘বিএনপি নেতারা চাইলে সংবাদ সম্মেলন করেও তার বিষয়ে উষ্মা প্রকাশ করতে পারেন। বাংলাদেশে স্বাধীনতা আছে সবকিছুর, সেটা তারা করতে পারবে। কিন্তু আমি আশা করব তারা সত্য কথা বলবেন। আমি আশা করব, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না।’

বাংলাদেশ সময়: ২২:২৬:২৫   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী
নারায়ণগঞ্জে নারী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
‘শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই’
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
আয়নাঘর পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক: চিফ প্রসিকিউটর
শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন ৩
শাপলা চত্বরের মামলায় খসড়া তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাসহ অনেকে আসামি: চিফ প্রসিকিউটর
হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ফেলার তথ্য পেয়েছি: চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ