গণপূর্তমন্ত্রীর সঙ্গে বুয়েট গ্রাজুয়েট ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণপূর্তমন্ত্রীর সঙ্গে বুয়েট গ্রাজুয়েট ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪



গণপূর্তমন্ত্রীর সঙ্গে বুয়েট গ্রাজুয়েট ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সাথে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) গ্রাজুয়েট ক্লাবের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে তাঁরা বুয়েট গ্রাজুয়েট ক্লাবের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী তাদের কার্যক্রম সুষ্ঠুরুপে পরিচালনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যুগোপযোগী, আধুনিক ও উন্নত কারিকুলামের মাধ্যমে দক্ষ প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে। এসব পেশাজীবী দেশের উন্নয়ন ও অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। বুয়েটের প্রাক্তন গ্রাজুয়েটদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘‘বুয়েট গ্রাজুয়েট ক্লাব” এসব পেশাজীবীদের একটি অভিন্ন প্লাটফর্মে একত্রিত করে তাদের কাজের ক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় আরো কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। সোমবার (২৪ জুন) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে সাক্ষাতকারী প্রতিনিধিগণের মধ্যে আরো উপস্থিত ছিলেন সৈয়দ জাকির হোসেন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান, অভিনেতা এস এ আবুল হায়াত, বুয়েটের সাবেক অধ্যাপক এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির প্রফেসর এমিরেটাস ড. এম শামীম জেড বসুনিয়া, অধ্যাপক ড. ম তামিম, স্থপতি মঞ্জুর কাদের হেমায়েত উদ্দিন এবং স্থপতি ইকবাল হাবিব।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:১৪   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ