সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা যেন থামছেই না

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা যেন থামছেই না
বুধবার, ২৬ জুন ২০২৪



সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা যেন থামছেই না

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) ভোরে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চার থেকে পাঁচজনের একটি বাংলাদেশি গরু পারাপারকারি দল লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েস্টচামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থালেই মারা যান নুরুল ইসলাম। পরে অন্য সঙ্গীরা রাতের অন্ধকারে তার মরদেহ নিয়ে আসেন।

খবর পেয়ে উপজেলার গোড়ল একালার তদন্ত কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের লোহাকুচি ক্যাম্পের কমান্ডার সুবেদার মঞ্জুরুল ইসলাম জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫২:২৩   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাসিকের ১০৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
ভূমিদস্যু ও ভেজালবিরোধী সদরে মাদক অভিযানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন কঠোর অবস্থানে
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী
হজের বিমান টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ সরকারের : প্রতিমন্ত্রী
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল
বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে অবকাঠামোগত নতুন প্রকল্প গ্রহণ
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: পার্থ
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে : ববি হাজ্জাজ
অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কল্যাণে ‘এক পদ, এক বেতন’ নীতি বাস্তবায়নে প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ