দক্ষিণ এশিয়ায় পরিবেশগত সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » দক্ষিণ এশিয়ায় পরিবেশগত সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪



দক্ষিণ এশিয়ায় পরিবেশগত সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশমন্ত্রীর

দক্ষিণ এশিয়া পরিবেশ সহযোগিতা সংগঠন (সাকেপ) এর বিদায়ী চেয়ারম্যান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী দক্ষিণ এশিয়ায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আঞ্চলিক সহযোগিতা, সমন্বয় ও সংযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিবেশ দূষণের আন্তঃসীমান্ত সমস্যা সমাধানের জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
পরিবেশমন্ত্রী বুধবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া পরিবেশ সহযোগিতা সংগঠন (সাকেপ) এর ১৬তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিদায়ী চেয়ারম্যান হিসেবে বক্তব্যে এ কথা বলেন।
দক্ষিণ এশিয়ায় পরিবেশ দূষণ, জীববৈচিত্র ক্ষতি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা সমন্বিত প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সাকেপের চলমান প্রকল্পগুলির মধ্যে রয়েছে ১২টি আঞ্চলিক অনুদান প্রকল্প এবং ১৮টি উদ্ভাবন অনুদান প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করা যা বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে পরিচালিত হয়। এই উদ্যোগগুলো বেসরকারী খাত, উদ্যোক্তা, একাডেমিয়া এবং মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করে। সাকেপ জনসাধারণের খাতগুলোকেও জাতীয় নীতি, কৌশল এবং সক্ষমতা বৃদ্ধির জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।
মন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক ৪৮ শতাংশ হওয়া সত্ত্বেও, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি হিন্দুকুশ হিমালয়ের হিমবাহ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীবজন্তুর অস্তিত্বের হুমকির কথা তুলে ধরেন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি গ্রিনহাউস গ্যাস নির্গমনের লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানান।
পরিবেশমন্ত্রী বর্তমান সরকারের নেতৃত্বে গত ১৫ বছরে পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের জলবায়ু ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠা এবং সাম্প্রতিককালে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠনের কথা উল্লেখ করেন, যা জাতির সক্রিয় পদক্ষেপের উদাহরণ।
বিদায়ী চেয়ারম্যান হিসেবে পরিবেশ মন্ত্রী ভুটানের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী জেম তাশেরিংকে চেয়ারম্যানশিপ হস্তান্তর করেন। তাঁকে অভিনন্দন জানিয়ে পরিবেশমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর নেতৃত্বে সাকেপ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক প্রচেষ্টা এবং কৌশলগুলো উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:০০   ৪৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে
বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পিকার
শিল্প ও একাডেমিয়ার সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী
মাত্র ৪ বছর বয়সেই কিডনি রোগে আক্রান্ত অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ