জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান: খোরশেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান: খোরশেদ
শনিবার, ৫ জুলাই ২০২৫



জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান: খোরশেদ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, “গত সতেরো বছরে বিএনপি তিলে তিলে হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছে। সেখানে ছাত্র-জনতার আত্মত্যাগ ছিল আন্দোলনের স্ফুলিঙ্গ। এই আত্মত্যাগ ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। তবে একইসাথে বিএনপির দুই হাজারের বেশি নেতাকর্মীর প্রাণত্যাগ ও ষাট লক্ষ নেতাকর্মীর হামলা-মামলায় জর্জরিত অবস্থাও স্মরণ করতে হবে।”

শনিবার (৫ জুলাই) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান। তার নেতৃত্বে লক্ষ কোটি নেতাকর্মী দেশের স্বার্থে সংগ্রাম করেছে। তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অনুযায়ী একটি সুন্দর বাংলাদেশ গড়তে নেতাকর্মীরা কাজ করে যাবে।”

নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচি প্রসঙ্গে খোরশেদ বলেন, “যুবকদের অন্তর্ভুক্ত করার জন্য সারাদেশে এ কর্মসূচি চলছে। আপনারা নিজ নিজ এলাকায় ফরম পূরণ করে বিএনপির সদস্য হোন, গর্বিত নাগরিক হোন।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি সেই দল, যার নেতা শহীদ জিয়াউর রহমানের ঘোষণা দিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছিল, আর জিয়াউর রহমান চার বছরে তা পুনর্গঠন করেছিলেন। খালেদা জিয়া দেশকে এগিয়ে নিয়েছেন। শিগগিরই তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে পারবো।”

সরকারের বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’-এর অভিযোগ এনে তিনি বলেন, “আজ বিএনপি যদি এক টাকার ভুলও করে, সেটাকে একশো টাকায় প্রচার করা হয়। এ থেকে আমাদের সচেতন থাকতে হবে। আমরা আওয়ামী লীগের মতো রাজনীতি করবো না, তাহলেই তারেক জিয়া ও খালেদা জিয়ার সুনাম অক্ষুণ্ন থাকবে।”

মহানগর বিএনপি নেতা শাহজাহান খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, আনোয়ার মাহমুদ বকুল, মজিবুর রহমান সরকার, আক্তার হোসেন খোকন শাহ, নুরুল হক চৌধুরী দিপু, হাজী মো. শাহীন, মনিরুজ্জামান মনির, এন ইসলাম জানু, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, ওলামা দলের সভাপতি হাফেজ শিব্বির, আ. ছাত্তার ভূট্রো, কাজী আসলাম এবং বিএনপি নেতা জৈনুদ্দিন আহমেদ বাচ্চু ব্যাপারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০৮   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ