লালমোহনে চিংড়ির ৫০ লাখ রেণু জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » লালমোহনে চিংড়ির ৫০ লাখ রেণু জব্দ
শুক্রবার, ২৮ জুন ২০২৪



লালমোহনে চিংড়ির ৫০ লাখ রেণু জব্দ

ভোলার লালমোহন উপজেলায় বাগদা ও গলদা চিংড়ির অন্তত ৫০ লাখ রেণু জব্দ করা হয়েছে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট ও চট জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশের অভিযানে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বেড়ির মাথা এলাকা থেকে এসব চিংড়ির রেণু ও জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা চিংড়ির রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া এর সঙ্গে জড়িত বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা মো. জসিম এবং মো. সিরাজের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ এবং উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ মৎস্য অফিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৫:১৫   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
শুধু ফলাফল নয়, মানবিক মূল্যবোধেও গুরুত্ব দিতে হবে: ডিসি
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের অপ্রাপ্তি পূরণে সর্বোচ্চটা দিতে চাই: মাধবী মার্মা
স্বচ্ছ ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সব এজেন্সিকে কাজের সুযোগের দাবি এবি পার্টির
ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ : স্পিকার
প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠন করতে হবে
শিল্প কারখানায় মঙ্গলবার থেকে জ্বালানি সংকট কাটতে শুরু করবে
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ