নিজের নামে প্রতিষ্ঠান করতে ফের নিষেধ করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিজের নামে প্রতিষ্ঠান করতে ফের নিষেধ করলেন প্রধানমন্ত্রী
সোমবার, ১ জুলাই ২০২৪



নিজের নামে প্রতিষ্ঠান করতে ফের নিষেধ করলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরের শিবচরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি’ নামের একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চেয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম ব্যবহার করতে নিষেধ করেছেন। এজন্য প্রতিষ্ঠানটির নাম বদলে হচ্ছে ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি।

সোমবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত দেন শেখ হাসিনা। পরে ‘ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি, আইন ২০২৪’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে উপস্থাপিত ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি (শিফট) আইন, ২০২৪’-এর খসড়ার নীতিগত অনুমোদনের জন্য সভায় উপস্থাপিত হওয়ার পর প্রধানমন্ত্রী প্রথমেই বললেন, এটি উনার নামে হবে না। তাই প্রধানমন্ত্রীর নাম বাদ দিয়ে ‘ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি আইন, ২০২৪’ নামে খসড়াটি অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপিরিষদ সচিব বলেন, ‘উনার নাম বাদ দিয়ে এ ধরনের ইনস্টিটিউট প্রতিষ্ঠার ব্যাপারটি আজকেই প্রথম নয়। আগেও একটি সিদ্ধান্তের সময় উনি নিজের নাম ব্যবহার করতে নিষেধ করেছিলেন।

মাহবুব হোসেন জানান, এই ইনস্টিটিউটটি মূলত আইসিটি সংক্রান্ত প্রযুক্তি, গবেষণা, প্রযুক্তিগত উৎপাদন, গবেষণায় প্রশিক্ষণ দেয়া এবং গবেষণা কার্যক্রম চালু করার ক্ষেত্রে কাজ করবে। মাদারীপুরের শিবচরে এটি স্থাপন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি’-এর একটি গভর্নিং বোর্ড এবং একজন প্রধান পৃষ্ঠপোষক থাকবেন। এক্ষেত্রে প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫৭   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শ্রমিক ও মালিকপক্ষ নিজেরাই সমস্যার সমাধান করুক: সাখাওয়াত
নারায়ণগঞ্জকে আবারও শিল্পের রোল মডেল করা হবে: মাহদী আমিন
রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী
​মা-ছেলের মানবেতর জীবন: সব কেড়ে নিল কালবৈশাখী
বিএনপি’র রাজনীতিকে যতবার বাধা দিয়েছে জাতীয়তাবাদের পতাকা ততবার শক্ত হাতে ধরেছে - খৈয়ম
মাদক, সন্ত্রাস ও দস্যুমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিষে আর নয় মৃত্যু: আস্তানা গুঁড়িয়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথ কাঁপাল আলফাডাঙ্গা সচেতন নাগরিক সমাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ