বাংলাদেশি মিলনসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশি মিলনসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
সোমবার, ১ জুলাই ২০২৪



বাংলাদেশি মিলনসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বন্ধুকে হত্যার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালত। অভিযুক্তদের মধ্যে বাংলাদেশি মোহাম্মদ মিলন মিয়া (৩৬) ও কাদের বাতসা ওরপে কাদের আলি মোহাম্মদ শরীফ (৬৪) নামের এক স্থানীয় নাগরিক রয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১ জুলাই) আদালতে দুই আসনামিকে অভিযোগ পড়ে শোনানো হয়। ম্যাজিস্ট্রেট ইলি মারিসকা খালিজানের সামনে অভিযোগ পড়ে শোনানোর পর দুই আসামিই মাথা নেড়ে সম্মতি জানান।

তবে হত্যা মামলাটি উচ্চ আদালতের এখতিয়ারভুক্ত হওয়ায় তাদের কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়নি। ইলি মারিসকা মামলার শুনানি ও ফরেনসিক প্রতিবেদন শুনানির জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করেছেন।

দণ্ডবিধির ৫৭৪ নম্বর আইনের ৩০২ ধারা অনুযায়ী, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিরা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৪০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৬ জুন সকাল সাড়ে ৭টার দিকে কুয়ালালামপুরের ব্রিকফিল্ডসের জালান ট্র্যাভার্স এলাকায় বাংলাদেশি বন্ধু অপু চন্দ্র বর্মনকে হত্যার অভিযোগ রয়েছে মিলন ও কাদেরের ‍বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৮:২৭:০১   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ